
চাঁদপুর খবর রিপোট: বিশ্বব্যাপী ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রোড শো ও আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর ডায়াবেটিক সমিতি।
আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে (কুমিল্লা রোড, চাঁদপুর) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে— “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.কে.এম. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের সিভিল সার্জন ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. মোহাম্মদ নূর আলম দীন।
এ ছাড়া চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের সদস্য, দাতা ও আজীবন সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিশিষ্ট চিকিৎসকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।



