চাঁদপুরে মানিক এমপির নির্দেশে প্রাণ ফিরতে যাচ্ছে বিদ্যাবতী খাল!

ইব্রাহীম খান : চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় ও সড়ক বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অবশেষে যেন প্রাণ ফিরতে যাচ্ছে শহরের ঐতিহ্যবাহী বিদ্যাবতী খালে। কারণ দীর্ঘ প্রায় বহু বছর পর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে শুরু হয়েছে শহরের এই গুরুত্বপূর্ণ খালটির পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।গত ৩ নভেম্বর থেকে শুরু হয় এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।তবে শহরের ওয়ারলেস থেকে বাবুরহাট অর্থাৎ ৩ কিলোমিটার পর্যন্ত চলবে এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।

এই ঐতিহ্যবাহী খালটি চাঁদপুর শহর থেকে শুরু হয়ে একদিকে হাজীগঞ্জ অপরদিকে মতলবের দিকে বহমান অর্থাৎ চাঁদপুর শহর থেকে হাজীগঞ্জ ও মতলব যাওয়ার সময় মূল সড়কের পাশে যে খালটি দেখা যায় এটিই মূলত বিদ্যাবতী খাল। তবে দীর্ঘ বহু বছর ধরে একদিকে খালটি খনন বা পরিস্কার পরিচ্ছন্ন না করায় খালটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়। ঠিক অন্যদিকে একের পর এক প্রভাবশালী মহলের দ্বারা খালটির বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় এই ঐতিহ্যবাহী খালটির যেন চিরচেনা রূপ হারিয়ে যেতে থাকে।বিশেষত ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত এই খালের উপরই নির্মিত হয়েছে অবৈধভাবে প্রায় অর্ধশত কালভার্ট।

তবে অনেক দেরিতে হলেও খালটির পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। তাদের দাবী এই কার্যক্রমটি যদি একটু পরিকল্পিত ভাবে করা হয় তাহলে শহরের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি পাবে। কারণ এটিই শহরের একমাত্র প্রবেশ পথ। খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যদি বাবুরহাট থেকে ওয়ারলেস পর্যন্ত কিছুটা সৌন্দর্য বৃদ্ধি করা যায় অর্থাৎ বাবুরহাট থেকে ওয়ারলেস পর্যন্ত খালের পাড় গেসে কিছু দৃষ্টিনন্দন গাছ লাগানোসহ আরো কিছুটা সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাহলে মূল শহরেরই সৌন্দর্য বৃদ্ধি পাবে। চাঁদপুর হবে একটি দৃষ্টিনন্দর শহর।

অর্থাৎ দীর্ঘ বছর যাবৎ ময়লা আবর্জনা কচুরিপানা ও নর্দমার ভাগাড়ে পরিনত হওয়া এই খালটি যেন অবশেষে তার পুরনো ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছে ।

এবিষয়ে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান বলেন, এমপি মহোদয়ের নির্দেশে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, আপাতত ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত ৩ কিলোমিটার এই কার্যক্রম চলবে । আবার বরাদ্দ পেলে নতুন ভাবে কাজ শুরু করা হবে।

সম্পর্কিত খবর