হাইমচরে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মোঃ শামছুদ্দোহা সেলিম, হাইমচর সংবাদদাতা : চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিলুয়া (প্রকাশ দেলোয়ার) (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকার কালু হোটেলের মোড় থেকে উপজেলা পরিষদগামী সড়কে মানিকের চায়ের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই শ্রী সমীর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার নিলুয়া (প্রকাশ দেলোয়ার) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকার বাসিন্দা।

তিনি বর্তমানে হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকায় নেছার বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এ ঘটনায় ৪ নভেম্বর হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত খবর