
চাঁদপুর খবর রিপোর্ট : আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে এ পোর্টালের উদ্বোধন করবেন। এ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ৪ নভেম্বর জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



