চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন আজ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আজ ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার দিনব্যাপী দ্বিতীয় বারের মতো বিনামূল্যে বিশাল পরিসরে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের (তৃতীয় তলা) এ আয়োজনে তিনটি প্রতিষ্ঠানের চিকিৎসক ও মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোবারক হোসেন চৌধুরী এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন মাঝি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
যেসব প্রতিষ্ঠানের চিকিৎসক ও মেডিকেল টিম সেবা দেবেন:

১. চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল

এ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে থাকবেন ডা. সৈয়দ আহমদ কাজল (মেডিসিন ও কার্ডিওলজি), ডা. নূরে আলম মজুমদার (সার্জারি), ডা. আবদুল্লাহ আল মামুন (চর্মরোগ), ডা. মো. বরকত উল্লাহ (মেডিসিন) এবং ডা. নাজমুন নাহার (গাইনি)। এ ছাড়া প্যাথলজিস্ট মো. সিরাজ, দুজন নার্স ও তিনজন সহকারী দায়িত্ব পালন করবেন। এ টিমের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যসেবা, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।

২. চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, এ হাসপাতালের মেডিকেল টিমে থাকবেন ডা. আব্দুল কাদের জেলানী মুন্সী (মেডিকেল অফিসার), নাসিমা আক্তার (জনসংযোগ কর্মকর্তা), রাসিদা আক্তার (সিনিয়র স্টাফ নার্স), জসিম উদ্দিন (প্রধান সহকারী) এবং রাসেল ইসলাম (এমএলএসএস)। এ টিমের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে।

৩. চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, এ হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিমে থাকবেন ডা. মো. হাবিবুর রহমান (চক্ষু চিকিৎসক), মো. নাসির আহম্মেদ (রিফ্রেকশন ইউনিট ইনচার্জ), মো. আবু জাফর (সিনিয়র পাবলিক রিলেশন অফিসার) এবং মো. আলকমিন ও উম্মে (প্রোগ্রাম অফিসার)।

এ টিমের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। যাঁরা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন: চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিক ও জেলার ৭ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এ ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। যোগাযোগ প্রয়োজনে: ০১৭১১০১৩৪৪৪ (মোবাইল ও হোয়াটসঅ্যাপ)। আয়োজনে: চাঁদপুর প্রেস ক্লাব।

সম্পর্কিত খবর