শাহরাস্তিতে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম অনুষ্ঠিত

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মান্নানসহ ইউনিয়নের সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভ্রাম্যমাণ এ ভূমিসেবা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে ভূমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

সম্পর্কিত খবর