
চাঁদপুর খবর রিপোট: সাহিত্যে মনন, সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি। এবং নতুন প্রজন্মের মধ্যে মননশীলতা, মানবিকতা ও মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে কেএফটি কলেজিয়েট স্কুলের আয়োজিত সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলবের দক্ষিণে সুপরিচিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলে এই সম্মেলনে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের উপস্থিতিতে সাহিত্য, সংস্কৃতি, সংগীত ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিনত হয়।
সম্মেলনের বিশেষ আকর্ষণ সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আলোচনা,বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন,কলেজ অধ্যক্ষ জাকির হোসেন কামাল।
কেএফটি চেয়ারম্যান, বেলায়েত হোসেন জুলহাসের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য, ড.নাজমুল আমিন মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক ফারুক ওয়াসিফ,জেলা প্রশাসক চাঁদপুর,আহমেদ জিয়াউর রহমান,রোমান সরকার ফাউন্ডেশন,চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন রোমান। আমন্ত্রিত অতিথি মিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।
এ সময় বিভিন্ন আয়োজনের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।



