হাজীগঞ্জে এইচএসসিতে চরম বিপর্যয়

হাজিগঞ্জ প্রতিনিধি : সদ্য ঘোষিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় চরম বিপর্যয় ঘটেছে। সার্বিক ফলাফলে নেমে এসেছে ধস এবং জিপিএ-৫-এর দেখা মিলেছে হাতে গোনা কয়েকজনের।

উপজেলার ৯টি কলেজ থেকে মোট ২ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ১ হাজার ২০৩ জন এবং ফেল করেছে ১ হাজার ৫১০ জন। উপজেলায় সার্বিক পাসের হার ৪৪.৩৪ শতাংশ (ফেল ৫৫.৬৬%) এবং পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৫ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফলাফলের বিভিন্ন দিক বিশ্লেষণে দেখা গেছে-এক সময়ের জেলার সেরা প্রতিষ্ঠান হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের ফলাফলেও এবার

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ: ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫৭ জন, ফেল করেছে ৭২০ জন। পাসের হার ৪৩.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ: ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০৯ জন, ফেল করেছে ৩৫৭ জন। পাসের হার ৫৩.৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। (উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে)। বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ: ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন, ফেল করেছে ৭৫ জন। পাসের হার মাত্র ১২.৭৯ শতাংশ। (উপজেলায় সর্বনিম্ন পাসের হার)।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ: ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ জন, ফেল করেছে ৯৮ জন। পাসের হার ২৩.৪৪ শতাংশ। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ: ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০ জন, ফেল করেছে ৬৮ জন। পাসের হার ৩০.৬১ শতাংশ। ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ: ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮ জন, ফেল করেছে ৭৪ জন। পাসের হার ৩৩.৯৩ শতাংশ। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন: ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫ জন, ফেল করেছে ১৬ জন। পাসের হার ৪৮.৩৯ শতাংশ। দেশগাঁও ডিগ্রি কলেজ: ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ জন, ফেল করেছে ৫৩ জন। পাসের হার ৫২.২৫ শতাংশ।

কাকৈরতলা জনতা কলেজ: ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫ জন, ফেল করেছে ৪৯ জন। পাসের হার ৫২.৮৮ শতাংশ।

উপজেলার ঐতিহ্যবাহী কলেজগুলোর এমন হতাশাজনক ফলাফলে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

সম্পর্কিত খবর