এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের দুই কলেজে কেউ পাস করেনি

চাঁদপুর খবর রিপোর্ট : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন চাঁদপুর জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মতলব দক্ষিণ উপজেলার ড. এম. শামসুল হক মডেল কলেজ।

বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে আসে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে চাঁদপুর জেলার দুটি প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে, চাঁদপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির পাঠদান কার্যক্রম, শিক্ষার মান এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।

সম্পর্কিত খবর