চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ যৌথভাবে বাবুরহাটে পুনরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় চাঁদপুরের বাবুরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

গত ২৯ অক্টোবর সকালে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ যৌথভাবে বাবুরহাট বাজার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বিষয়ে গতকাল শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর প্রেস ক্লাব সভাপতিকে জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা বাবুরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। উচ্ছেদ অভিযান আমরা সার্বক্ষনিক মনিটরিং করেছি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির চাঁদপুর প্রেস ক্লাব সভাপতিকে জানান, চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের নির্দেশনায় বাবুরহাটে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, গত ২৪আগস্ট চাঁদপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে বাবুরহাট বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের দুই পাশে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই অভিযানে সড়কের দু’পাশের ফুটপাত ও সরকারি জায়গা লিজের শর্ত ভঙ্গ করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট ও পাকা-আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সড়কটি পুরোপুরি অবমুক্ত করা হয়েছিল। তবে এই উচ্ছেদ অভিযানের মাত্র কিছুদিন পরই চাঁদপুর-মতলব সড়কের বাবুরহাট বাজার সংলগ্ন পশ্চিম পাশে সড়ক বিভাগের জায়গা এবং ফুটপাত একটি প্রভাবশালী চক্র পুনরায় অবৈধভাবে দখল করে নেয়।

সেখানে রাতারাতি নতুন করে অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি আবার সংকুচিত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং দূরপাল্লার যানবাহনসহ সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই জেলা প্রশাসন পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর প্রেক্ষিতে গত ২০ অক্টোবর মৌখিকভাবে সবাইকে সতর্ক করা হয় এবং গতকাল সকালে স্থানটিকে জেলা পুলিশ, চাঁদপুর অভিযান পরিচালনা করে এবং পুনরায় ভ্যান, ফুটপাত ও অবৈধ দোকান মুক্ত করা হয়।

সম্পর্কিত খবর