
স্টাফ রিপোটার : চাঁদপুরে মহা শশ্মানের সব দাহের অন্তিম যাত্রায় হরি সংকির্তনের জন্য শিব শক্তি সম্প্রদায়ের সৃষ্টি করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। সেজন্য শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিব শক্তি সম্প্রদায়ের সভাপতি মাস্টার খোকন দাসের। সদস্য অসীম দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদর সভাপতি সুভাষ চন্দ রায়।
এসময় তিনি বলেন, আজকের অনুষ্ঠিত আপনারা উপভোগ করবেন। আজকে শিব শক্তি সম্প্রদায়ের আত্মপ্রকাশ করছে। তারা কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য এ সংগঠন না। শিব শক্তি সম্প্রদায়কে শশ্মান কমিটির সাথে যেন সম্পৃক্ত করে নেয়া হয়। সবাই কে শারদ শুভেচ্ছা জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী,জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মানিক লাল ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা,সহ সভাপতি ডাঃ পিযুষ সাহা। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার।
পরে মাস্টার খোকন দাসের পরিচালনায় সংগীতা অনুষ্ঠান পরিবেশন করা হয়।



