সাংবাদিকদের পেশাগত দক্ষতার জন্য প্রশিক্ষণ প্রয়োজন : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর খবর রিপোর্ট :ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভা গতকাল শনিবার (৩১ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী। পরে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ। সভায় তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে সভায় আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব আনা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসুস্থ অধ্যক্ষ (অব:) জালাল চীেধুরীর সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহজাহান মিয়া।

সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাব ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে। ঐক্যই আমাদের মূল শক্তি। যে কোন সমস্যা মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সাংবাদিকদের যে কোন পজিটিভ দাবীর সাথে প্রেস ক্লাব একমত পোষন করছে। মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে সরকারের নিকট দাবী জানাচ্ছি। সেই সাথে সাংবাদিকদের পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। পাশাপাশি সাংবাদিক সমাজ ও গণমানুষের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, প্রেস ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীলতা পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রশিক্ষন আয়োজন করা হয়েছে এবং আগামীতে করবে। প্রশিক্ষণে সকল পর্যায়ের পেশাদার সাংবাদিকদের অর্ন্তভুক্ত করা যায়। প্রেস ক্লাবের উন্নয়নে সকল সদস্যগনকে সজাগ থাকতে হবে।আপনারা সহযোগিতা করছেন বলেই প্রেস ক্লাবের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা প্রেস ক্লাব মিলনায়তনে প্রজেক্টর স্থাপনের ব্যবস্থা করবো। প্রেস ক্লাব প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয় পরিচালনার জন্য দীর্ঘদিনের দাবী অনুযায়ী একটি ম্যানেজিং কমিটি নীতিমালা -২০২৬ প্রণয়ন করেছি এবং ২৯অক্টোবর বিদ্যালয় সভায় সর্বসম্মতক্রমে সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০২৬ অনুমোদন করা হয়েছে। উক্ত নীতিমালার আলোকে উদয়ন শিশু বিদ্যালয় আগামীতে পরিচালিত হবে। সেই সাথে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে সোসাইটিতে অর্ন্তভুক্ত করারও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

তিনি বলেন, ইতিমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় থেকে প্রেস ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেছে, অচিরেই কম্পিউটার সামগ্রী প্রদান করবে। প্রেস ক্লাবের জন্য ভূমি/আবাসন ব্যবস্থাসহ আরো কিছু দাবীর পূরনের আশ্বাস দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

তিনি আরও বলেন, আমাদের অভিভাবক শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি মহোদয় ও জেলা পরিষদের প্রশাসক এড: এ কে এম সলিমউল্লাহ সেলিম মহোদয় প্রেস ক্লাবের উন্নয়নে সর্বদা সহযোগিতা করেছেন ও পাশে রয়েছেন। আমরা শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির নিকট আরো কিছু দাবী করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করবেন। এছাড়াও আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপি মহোদয়ও চাঁদপুর প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার এগিয়ে এসেছেন। প্রেস ক্লাব ও সাংবাদিকদের সহযোগিতা করেছেন।আগামীতে করবেন বলে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব উদ্যোগে আগামী দিনে কিছু যুগান্তকারী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের দ্বিতীয় বারের মতো বড় পরিসরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প, পর্যায়ক্রমে সাংবাদিকদের প্রশিক্ষণ, প্রেস ক্লাবের সাংবাদিকদের পুরস্কার, সম্মাননা প্রদান-২০২৬, সাংবাদিকদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংর্বধনা-২০২৬, একদিনের আনন্দভ্রমন, পিআইবি ও বাংলাদেশ প্রেস কাউন্সিল কতৃর্ক প্রশিক্ষণ, ফ্যামিলি ডে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬সহ আরো বেশ কিছু যুগান্তকারী কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হবে। যা বাস্তবায়নে সকল সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।

কার্যনির্বাহী পরিষদের সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, সিনিয়র কার্যনির্বাহী সিনিয়র সদস্য অ্যাড. শাহজাহান মিয়া ও সিনিয়র সদস্য মুনির চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম ও তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আলম পলাশ, এ কে আজাদ, নেয়ামত হোসেন, মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

সফল ও শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন হওয়ায় প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী সকল সদস্যগণকে ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।

ক্যাপসান: গতকাল চাঁদপুর প্রেস ক্লাবের-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর