
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে অবস্থিত উত্তর গাজী সড়কে বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক মরহুম শেখ মোজাফফর আলী এবং মরহুমা অংকুরেন্নেছা বেগমের নামে প্রতিষ্ঠিত মসজিদের উদ্বোধন করেন পুত্র শেখ মোঃ মহসিন উদ্দিন।
শুক্রবার (৩০ অক্টোবর) আসর নামাজের জামাত আদায় করে এই পাঞ্জেগানা মসজিদের নামাজের শুরু হয়।
এ সময় চাঁদপুর শহরের বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান নামাজের ইমামতি করে শুভ উদ্বোধন করেন।
নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ মহসিন তার বন্ধুমহল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ মহসিন উদ্দিন,কমিটির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম পাটোয়ারী,নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম,সাংবাদিক হাবিব খান,মিজান লিটন,নিউ হাজী এন্টারপ্রাইজের পরিচালক মাহবুবুর আলম দুদু, মীর শপিং কমপ্লেক্সের ব্ল্যাক রোজ সু-সত্ত্বাধিকারী মোঃ সুজন, শিক্ষক আবু সায়েম, মাহফুজ সেলিম, মোঃ কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মসজিদের প্রতিষ্ঠাতা পুলিশ কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন,দীর্ঘদিন ধরে আমার মরহুম বাবা মায়ের নামে এই মসজিদটি নির্মাণকাজ সম্পূর্ণ করে আজ আসর নামাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করলাম।
আমি আশা করব এই মসজিদ আল্লাহর ঘর এই ঘরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরো এলাকাবাসীর।
আমি যতদিন বেঁচে থাকব এই মসজিদের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে এলাকাবাসীদের সাথে নিয়ে নিয়োজিত থাকবো। এবং আমার মৃত্যুর পরে আপনারা এই আল্লাহর ঘর মসজিদটি দেখভাল করবেন। এবং আপনারা সকলেই এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতে চেষ্টা করবেন তাহলেই আমার মৃত বাবা মার আত্মার শান্তি পাবে।
আমি মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমার দীর্ঘ প্রচেষ্টার পর আজ তা সম্পূর্ণ হয়েছে।



