চাঁদপুরে ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রনগোয়াল হরিসভা মন্দিরের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চাঁদপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও পুরানবাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন ও সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর