বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে

গোলাম সারওয়ার সেলিম : মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম নিকট প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিরুদ্ধে তদন্তে রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম আরো বলেন,চাকুরী বিধি লংঘন করায় অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, কয়েক মাস যাবৎ শিক্ষক ‘জুয়েল তালুকদার নামের ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন ।

বিষয়টি নিয়ে সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন মহলে আলোচনা সমাচালোচনার সৃষ্টি হলে বিদ্যালয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম ওই শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন এবং উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর কে প্রদান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ।

শিক্ষক মোঃ জুয়েল তালুকদারের বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

সম্পর্কিত খবর