ছোট শাহতলী বকাউল বাড়ি নির্বাসী মোস্তফা বকাউলের দাফন সম্পন্ন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট শাহতলী গ্রামের বকাউল বাড়ি নির্বাসী মো: মোস্তফা বকাউলের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪অক্টোবর (বুধবার) বাদ জোহর ছোট শাহতলী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জনাযার নামাজ অনুষ্ঠিত হয়৷

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি মাহমুদুল হাসান (তানজিল)। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় জানাযার নামাজে অংশ গ্রহন করেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: মানিক মিয়া, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আলী জিন্নাহ, ভাটেরগাঁও সপ্রাবির সহকারি শিক্ষক মো: ইব্রাহিম মিজি, স্থানীয় মো: মজিবুর রহমান, মরহুমের বড় ছেলে মো: মেহেদী হাসান বকাউল, মেঝো ছেলে মো: মোরশেদ বকাউল ও ছোট ছেলে মাহফুজ বকাউল সহ অন্যান্যরা।
জানা গেছে, ১৪অক্টোবর রাত ৩টা ২০মিনিটে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৭বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর