চাঁদপুর প্রেস ক্লাবের সঙ্গে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার কর্মকর্তারা।

বুধবার (১৪ অক্টোবর) ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার প্রধান কর্মকর্তা ও ম্যানেজার মো : জাফর ইকবালের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা চাঁদপুর প্রেস ক্লাবে আসেন।

এ সময় তাঁরা প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ উপস্থিত ছিলেন।

এ সময় ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার নির্বাহী কর্মকর্তা রিয়াদ আহমেদও সঙ্গে ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়।

ব্যাংক কর্মকর্তারা জানান, আজ ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের চাঁদপুর শাখায় পুরোদমে ব্যাংকিং কার্যক্রম চালু হবে। গ্রাহকদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর