
বিশেষ প্রতিনিধি : চাঁদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে এম. সারিউল ইসলাম সাদকে আহ্বায়ক এবং মো. নাইমুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পি. এস. মং। অন্য যুগ্ম আহ্বায়করা হলেন মুশফিকুর রহমান নেহাল, সুমাইয়া ইসলাম, বাকির আলম বন্ধন ও সাইফুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন মাজহারুল ইসলাম ও সিয়াম আহমেদ। অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।




