চাঁদপুরে শিক্ষক, কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে সেমিনার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখার ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১০অক্টোবর (শনিবার) বেলা সাড়ে ১২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট শাখার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, ২৪এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে বেশ কিছু কর্মসূচী গ্রহন করেছে। শিক্ষামন্ত্রী শিক্ষকদের অবসর সুবিধা প্রধানের বিষয়ে খুবই আন্তরিক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার ভোগান্তি কমাতে সরকার অবসর সুবিধা বোর্ডকে ৩,৮০০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টকে ৪০০ কোটি টাকার বন্ড প্রদান করেছে।

এছাড়া, শিক্ষকদের যেন আর অফিসে অফিসে ঘুরতে না হয়, সেজন্য সরাসরি ইএফটি এর মাধ্যমে অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে এই বোর্ড ও ট্রাস্টকে মূল বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। সরকার শিক্ষানীতি ও বাজেটে কাঠামোগত পরিবর্তন এনেছেন।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাপনায লার্নিং উইথ হ্যাপিনেস’ তৈরি করতে হবে। লার্নিং উইথ হ্যাপিনেস’ হচ্ছে আনন্দময় শিক্ষা। তাই শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা অর্জন করতে হবে। এটি এমন একটি শিক্ষণ প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীরা ভয় বা চাপ ছাড়াই আনন্দের সাথে জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা এবং ক্রীড়া ও সংস্কৃতির মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং দীর্ঘস্থায়ী শিক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়ন করতে হবে। দক্ষ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অবদান রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনসহ শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ডিজিটাল লিটারেসি ও কোডিং শিক্ষাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, ঢাকায় ১২তম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে দেশ-বিদেশের কয়েক হাজার রোভার স্কাউট, ইউনিট লিডার ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করছে। স্কাউটিংয়ের মূল মন্ত্রই হলো তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যা একটি দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি। তাই আমি চাই চাঁদপুর যেহেতু আমার জেলা , চাঁদপুর থেকেও সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহন করবেন। প্রয়োজনে চাঁদপুর জেলা প্রশাসক এতে সহযোগিতা করার ব্যবস্থা নিবেন।

মহাপরিচালক বলেন, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে। তাদের মনুষ্যত্বকে বিকাশিত করতে হবে। তাদের মাঝে পারিবারিক ও মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল ফোর্স গঠন করা হবে। যাতে প্রতিটি শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা অর্জন করে নিজের পায়ে দাড়াতে পারবে। শিক্ষার্থীদের আচার-আচরনে নমনীয় হতে হবে। শিক্ষার্থীদের দেশের কল্যানে কাজ করার উপযোগী হিসেবে গড়ে তুলেতে হবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ নাজমুল হক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড সচিব মো. মোশাররফ হোসেন লিটন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সালাম দেওয়া এবং নেওয়া মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হয়। আমরা রাজরাজেস্বরে ১০জন শিক্ষক থাকার ব্যবস্থা করেছি। কারন সেখানে নদী পাড়ি দিয়ে যেতে হয়। শনিবার পরিস্কার ও পরিচ্ছন্ন দিবস নির্ধারিত রয়েছ। যেহেতু স্কুলগুলো শনিবার বন্ধ থাকে, তাই বৃহস্পতিবার নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। মাদক বাল্যবিবাহ, কিশোর গ্যাং কুফল বিষযে শিক্ষার্থীদের জানাতে হবে। শুধু ক্লাসে পাঠের মাধ্যমে সম্ভব নয়। তাহলে এদেরকে সাংস্কৃতিা চর্চা সহ বিভিন্ন সহশিক্ষার মাধ্যমে আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি একটা কথা বলবো, সব সময় শিক্ষকদের সম্মান করতে হবে। আমরা এখনো আমাদের শিক্ষকদের স্মরণ করি। শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, খেলাধূলা চর্চা ও গল্প-উপন্যাস পড়া, গান শিখা ইত্যাদিতে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির টেকসই উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে হাবে। শিক্ষকরা শ্রেণিকক্ষ ও ব্যক্তিগত জীবনে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক আচরণের “রোল মডেল হতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেব এর পরিচালনা বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক লিটন কান্তি দাস, মো: আজিজুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর শাখার প্রধান শিক্ষক মো: নুর খান, চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, তেতুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান সহ জেলার শিক্ষাবিভাগের কর্মকর্তাগণ ও চাঁদপুর জেলার প্রায় সাড়ে তিন শতাধিক প্রতিষ্ঠান প্রধানগণ ।

শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর পূর্বে বাবুর হাট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেমিনারের পূর্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখায় বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা রোভার এর আয়োজনে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডে ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। শেষে তিনি ডে-ক্যাম্পে অংশগ্রহন কারী স্কাউটদের মাঝে সনদ বিতরণ করেন।

ক্যাাপসান-০১: গতকাল চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখার ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে সেমিনানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাউশি ডিজি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

ক্যাপসান-০২: গতকাল চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাট শাখার ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে সেমিনানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সম্পর্কিত খবর