হাজীগঞ্জ থানার নতুন ওসি মো. কাওসার আলম ভূঁইয়া

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুরের হাজীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. কাওসার আলম ভূঁইয়া।

মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

নতুন ওসি মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, হাজীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। মাদক, কিশোর অপরাধ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর