
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট এবং চাঁদপুর কোর্ট স্টেশনস্থ মেসার্স পাটোয়ারী নিউজপেপার এজেন্সির স্বত্বাধিকারী মো. নূরনবী পাটোয়ারীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ।
তিনি ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার বনশ্রীস্থ ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মরহুম নূরনবী পাটোয়ারী স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সে সময় চাঁদপুরের পত্রিকা বিলিকারক, সংবাদপত্রসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজনসহ সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।




