চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁ ও লঞ্চ মালিকদের সাথে ডিসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি ও বিআইডব্লিউটিএ চাঁদপুরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রত্যেক হোটেলের সামনে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে। সেগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করতে হবে এবং স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান করাতে হবে।

তিনি বলেন, হোটেলের ভেতরে ও বাইরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যাতে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও জানান, ডেঙ্গু মশার বিরুদ্ধে আগামীকাল থেকে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) একরামুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএর মো. কামরুল ইসলাম, বিআইডব্লিউটিএ চাঁদপুরের পরিবহন পরিদর্শক মো. মান্নান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মো. বিপ্লব সরকার, মো. জিল্লুর রহমান বেপারী ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ ছাড়া বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আজাদ মিয়া, সহসভাপতি সম্পদ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান অপু, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম মামুন, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মো. মহসিন আখন্দ, মো. ফারুক হোসেন (ম্যানেজার, মৌসুমী সুইট), মো. লিটন (স্বত্বাধিকারী, কাশ্মীরী সুইট অ্যান্ড লাইভ বেকারি), আবরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিনিধি এবং বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর