
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সমিতির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহিন, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান শাহীন এবং সদস্য রাবেয়া বসরি ও প্রবাহ চন্দ্র দাস।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ। তারা নবাগত ইউএনওর দায়িত্বকালীন সময়ে ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




