
চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদের নির্দেশে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব শাহতলী থেকে মাদকসেবী ও ব্যবসায়ী মো: রাশেদ মিজি (৩৪)পিতামৃত তাজুল মিজি ও মো: ফখরুল ইসলাম খান (৩৭)পিতামৃত :কিরন খানকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
২৮ সেপ্টেম্বর (সোমবার) বাদ মাগরিব শাহতলী রেল স্টেশনের পূর্ব মাথায় আউটার সিগনালের কাছ থেকে পূর্ব শাহতলী মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সহযোগিতায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদের নির্দেশে এস আই শাহজাহান তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদ জানান, এলাকাবাসী মো: রাশেদ মিজি (৩০) ও মো: ফখরুল ইসলাম খান (৩৭) নামের মাদক ২জন মাদকসেবীকে আটক করে আমাদের খবর দেন। আমরা পুলিশ ফোর্স পাঠিয়ে মাদক সেবীদের থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পৃর্ব শাহতলী মাদক বিরোধী কমিটির সভাপতি জহির চীেধুরী দৈনিক চাঁদপুর খবরকে জানান,আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।আজকে মাদকসহ এলাকার মাদক ব্যবসায়ী রাশেদ মিজি ও ফখরুল খানকে এলাকাবাসীর সহযোগিতায় হাতে নাতে আটক করেছি।
মাদক বিরোধী অভিযানে চাঁদপুর মডেল থানার ওসি ও থানা পুলিশের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
শাহতলী বাসিন্দা ডিবির (অব:)কর্মকতা কবির চীেধুরী দৈনিক চাঁদপুর খবরকে জানান,বিষয়টি জানার সাথে সাথে আমি চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি জনাব সোহেল রুশদী সাহেবকে ফোনে জানাই।তিনি ওসি সাহেরকে জানান।তাৎক্ষণিক পুলিশ এসে মাদকসহ তাদেরকে আটক করে। আমাদের মাদক বিরোধী অভিযান জোরদার করছি।
শাহতলী এলাকাকে মাদক নিমূল করবো।জিরো ট্রলারেন্স ঘোষনা করেছি। এ এক্ষেত্রে পুলিশের সহযোগিতা লাগবে।আমরা সহযোগিতা পাচ্ছি।
জানা গেছে, আটককালীন সময়ে মাদক সেবীদের কাছ থেকে ৯পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আরো কিছু ইয়াবা আটক রাশেদ মিজি বিক্রি করেছে বলে জানা গেছে। আটক রাশেদ মিজি ও ফখরুল খান মাদক ব্যবসায়ী ও নিয়মিত সেবনকারী।
ক্যাপসান: গতকাল চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফয়েজ আহম্মেদের নির্দেশে পূর্ব শাহতলী থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ছবি-দৈনিক চাঁদপুর খবর৷




