দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার পুলিশ দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করবে না। বিএনপি রাজপথে থেকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করবে। আমাদের ঠিকানা বাংলার মাটি, বাংলাদেশ, জাতীয়তাবাদী দল ও বাংলার জনগণ। তাই বলতে চাই, সবার আগে বাংলাদেশ।

তিনি আরো বলেন, এক দফার কথা শুনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন, বিএনপি পালানোর দল নয়। বিএনপি কারও হুমকিকে পাত্তা দেয় না। আমরা ইনশাআল্লাহ রাজপথে আছি। সবাই প্রস্তুত থাকবেন, যাতে কেউ অন্যায়ভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

চাঁদপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, মো. আনা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিল হাওলাদার, আজিজ আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব সৈয়াল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, হাইমচর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতা আজিম উদ্দিন, ফরিদগঞ্জ পৌর শ্রমিক দলের পিংকু, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতা আলাউদ্দিন, হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের রাশেদুল হক হীরা, মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, মনির ফরাজী, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের মালেক, মো. রাব্বানী, কচুয়া উপজেলা শ্রমিক দলের মো. আক্কাস মো. মিজান, শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের মো. খালেক, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজী, হাইমচর উপজেলা শ্রমিক দলের সফিউদ্দিন সরকার, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের মো. দুলাল, ফরিদগঞ্জ পৌর শ্রমিক দলের মো. জিয়া, হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সোহেল রানা, মতলব পৌর শ্রমিক দলের সভাপতি কবির ফরাজী, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

এ সময় জেলা, পৌর ও সদর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বাইতুল আমিন মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত খবর