
নিজস্ব প্রতিবেদক : আজ ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬’ উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, চাঁদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হবে। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন, চাঁদপুর।




