চাঁদপুরে সার ডিলার ও সারব্যবস্থাপনায় সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময়

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার সার ডিলার ও সারব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলার অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, আপনারা সারের ব্যবস্থাপনা সু-শৃঙ্খলভাবে করবেন। যাতে কৃষক সহজে সার পেতে পারে৷ চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। কৃষকরা কৃষি জমিতে প্রয়োজন মত স্যার ব্যবহার করতে হবে। কোন ভাবে যেন সারের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে।ডিলারদের শুধুমাত্র নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে সার বিক্রি করতে হবে। চাঁদপুরে যে পরিমান স্যার প্রয়োজন তা রয়েছে। তাই কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই। কৃষকরা যাতে ন্যায্যমূলে সার কিনতে পারে তা নিশ্চিত করা হবে ।সারের ব্যাপারে সরকার খুবই কঠোর।জেলা প্রশাসন,কৃষি বিভাগ,জেলা পুলিশ,ইউএনওগন,বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে মনিটরিং করছে।

চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু তাহের এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কর্মাসের ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা,
মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলছুম মনি, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ মো: আশ্রাফুল হক, চাঁদপুরের এফএসও মোছা: ফারহানা আক্তার, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাজ্জাদুর রহমান, হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসিব আবদুল্লাহ, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা
ফয়সাল মোহাম্মদ আলী, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহম্মদ,

ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মতলব দক্ষিন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পালসহ বিভিন্ন ডিলার ও সংশ্লিষ্ট অংশীজন।

ক্যাপসান: চাঁদপুরে সার ডিলার ও সারব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলার অংশীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সম্পর্কিত খবর