রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

আহম্মদ উল্যাহ : পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) -এ ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ মিডিয়া সেল, চাঁদপুরের তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ পদক পেয়েছেন এএসপি জাবীর হুসনাইন সানীব।

তাঁর এ অর্জনে চাঁদপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, এএসপি জাবীর হুসনাইন সানীবের এ সাফল্য তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি।

একই সঙ্গে তাঁর এ অর্জন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

সম্পর্কিত খবর