সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাংবাদিক, নাট্যকার ও সমাজসেবক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবা মরহুম আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬)।

মরহুম আবদুল খালেক পাটোয়ারী চট্টগ্রাম নাছিরাবাদ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

তিনি ১ জানুয়ারি ১৯৩৮ সালে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি চট্টগ্রাম ও নিজ গ্রামের ‘বায়তুল ফালাহ জামে মসজিদে আমৃত্যু খিদমত করে গেছেন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ জোহর তাঁর নিজ গ্রাম কৃষ্ণপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া এতিমখানায় খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন তাঁর সন্তান আবদুল জলিল মানিক পাটোয়ারী, ব্যবসায়ী খোরশেদ আলম পাটোয়ারী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী এবং চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন রিপন পাটোয়ারী। মৃত্যুকালে আব্দুল খালেক পাটোয়ারী পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী ফিরোজা বেগম ২০২০ সালের ১০ জুন ইন্তেকাল করেন।

‘মরহুম আব্দুল খালেক ও মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশন’ পরিবারের পক্ষ থেকে মরহুম পিতা-মাতা ও বড় বোনের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পর্কিত খবর