ফরিদগঞ্জে মাদকাসক্ত সালমানের বিরুদ্ধে চুরি-ভাঙচুরের অভিযোগ

মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি গ্রামে মো. সালমান হোসেন (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক সেবন, চুরি, মারধর ও ভাঙচুরসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তার পরিবারের সদস্য ও আশপাশের লোকজনও অতিষ্ঠ হয়ে পড়েছেন।

সালমান সানকি গ্রামের মো. নোমানের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সালমানের বাবা বর্তমানে জীবিত না ॥থাকায় পরিবারের দেখভালের দায়িত্ব অনেকটা চাচাদের ওপর। তার মাদকাসক্তির কারণে স্বজনরা একাধিকবার তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেছেন। এমনকি চাচারা তাকে মাদক নিরাময় কেন্দ্রে (রিহাব) পাঠালেও তাতে স্থায়ী কোনো পরিবর্তন আসেনি বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকের টাকা জোগাড় করতে সালমান প্রায়ই এলাকায় চুরি করেন। এ নিয়ে তাকে এর আগেও কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে যেতে হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তবে এসব অভিযোগের প্রতিটি ঘটনার বিষয়ে পৃথকভাবে আইনগত নথি যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদকের টাকা না পেয়ে সালমান তার গোষ্ঠীর লোকজনের সঙ্গে অসদাচরণ ও মারধরে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এ সময় তিনি বাড়ির আশপাশের কয়েকটি গাছ কেটে নষ্ট করেন এবং বিভিন্ন ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকজন জানান, সালমানের এমন কর্মকাণ্ড নতুন নয়। মাদক সেবনের পর তিনি অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন এবং টাকা না পেলে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজনকে নানাভাবে হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছেন পরিবারের চাচারাসহ স্বজনরা।

ঘটনার পর বৃহস্পতিবার স্থানীয় জনতা সালমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলেও জানা গেছে। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ফরিদগঞ্জ ॥থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল॥্ল্যাহ জানান, সালমানের কাছ ॥েথকে মাদক পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার সন্ধ্যার পর মামলা করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর