চাঁদপুরে শুরু হলো তিন দিন ব্যাপি কারিগরি শিক্ষা মেলা

চাঁদপুরের বাবুরহাটস্থ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২২–২৪ সেপ্টেম্বর ৩ দিনব্যাপি‘ কারিগরি শিক্ষা মেলা–২০২৬’ অনুষ্ঠিত হয় ।

প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন মো.আকতার হোসেন,প্রিন্সিপাল,ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও বিশেষ অতিথি ছিলেন মো.জাফর ইকবাল খাঁন,ডেপুটি ডিরেক্টর,ড্যাফোডিল গ্রুপ,চাঁদপুর ।

বক্তাগণ বলেন,‘ কারিগরি শিক্ষার গুরুত্ব,সম্ভাবনা ও কর্মমুখী দক্ষতা সম্পর্কে শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট,চাঁদপুর ২২ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপি ‘কারিগরি শিক্ষা মেলা–২০২৬’ আয়োজন করেছে । চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

কারিগরি শিক্ষার সুফল,ব্যবহারিক দক্ষতা অর্জন এবং কর্মমুখী শিক্ষা গ্রহণের গুরুত্বের ওপর আলোকপাত করে বলেন ‘বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করে এবং তাদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করে। কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। শিল্পায়ন,প্রযুক্তিগত অগ্রগতি, উদ্যোক্তা সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ কারিগরি জনশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি হিসেবে কারিগরি শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।’

তিন দিনব্যাপি এ মেলায় কারিগরি শিক্ষার বিভিন্ন দিক,আধুনিক প্রযুক্তি, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, মডেল ও ব্যবহারিক দক্ষতা প্রদর্শনের পাশাপাশি কারিগরি শিক্ষায় উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

আয়োজকরা জানান,দেশের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ কারিগরি জনশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং এর সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তিনির্ভর প্রকল্প,উদ্ভাবনী মডেল ও ব্যবহারিক কাজ প্রদর্শন করছে।

এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা,প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার পাশাপাশি বর্তমান কর্মবাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ২২–২৪ সেপ্টেম্বর ২০২৬ প্রতিদিন মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রদর্শনী ও আয়োজন অনুষ্ঠিত হয় । শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা অনুরাগী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনগণকে মেলায় অংশগ্রহণ ও প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, চাঁদপুর কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানান ‘কারিগরি শিক্ষা মেলা–২০২৬’ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার পাশাপাশি চাঁদপুর অঞ্চলে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলার প্রধান আকর্ষণী বিষয়গুলো হলো: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও মডেল প্রদর্শনী,আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক উপস্থাপন,ব্যবহারিক দক্ষতা প্রদর্শন,উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান,কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা।

সম্পর্কিত খবর