
প্রেস বিজ্ঞপ্তি : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “গবেষণা ও গ্রান্ট রাইটিং-এ উৎকর্ষ” (জবংবধৎপয ধহফ এৎধহঃ ডৎরঃরহম ঊীপবষষবহপব) শীর্ষক অত্যন্ত ফলপ্রসূ একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
‘গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সহায়তায় ‘অফিস অফ দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’ এবং ‘গবেষণা বিভাগ’ যৌথভাবে এই কর্মসূচিটি আয়োজন করে। কৌশল ও উদ্ভাবন বিষয়ক উপদেষ্টা এবং জনস্বাস্থ্যের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান মূল বক্তা হিসেবে প্রধান প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন।
জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান প্রাপ্তি ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি প্রতিযোগিতামূলক প্রস্তাবনা তৈরি, অর্থায়নকারী সংস্থার অগ্রাধিকার ও মূল্যায়ন মানদন্ডের সাথে আবেদনের সামঞ্জস্য বিধান, পর্যালোচকদের প্রত্যাশা অনুধাবন, শক্তিশালী ও বহু-বিভাগীয় (সঁষঃরফরংপরঢ়ষরহধৎু) দল গঠন, বলিষ্ঠ গবেষণা পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবসম্মত বাজেট পস্তুতির বিষয়ে কার্যকর কৌশলসমূহ তুলে ধরেন।
গবেষণা বিভাগের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে টাস্ক ফোর্সের সদস্যরা মূল্যবান কারিগরি সহায়তা প্রদান করেন। প্রায় ১৬২ জন শিক্ষক এই কর্মসূচিতে নিবন্ধিত হন, যা গবেষণা ও অনুদান-প্রস্তাবনা লেখার দক্ষতা উন্নয়নে ডিআইইউ (উওট)-এর শিক্ষাবিদদের প্রবল আগ্রহের বহিঃপ্রকাশ।
অংশগ্রহণকারীরা এই অংশগ্রহণমূলক ও হাতে-কলমে অনুশীলন-ভিত্তিক সেশনটির ভূয়সী প্রশংসা করেছেন। আশা করা হচ্ছে, এটি ডিআইইউ (উওট)-এর প্রাতিষ্ঠানিক গবেষণা সংস্কৃতিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য অর্থায়ন প্রাপ্তিতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং গবেষণায় উৎকর্ষ ও বৈশ্বিক প্রভাব বিস্তারের পথে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রাকে সহায়তা করবে।




