হাজীগঞ্জে ইউএনওর সঙ্গে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সঙ্গে হাজীগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি (২০২৬-২৭)-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল। সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেস ক্লাব সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশিদ, মুন্সী মোহাম্মদ মনির, কার্যকরী কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুজুর আলম এবং সদস্য খালেকুজ্জামান শামীম ও মহিউদ্দিন আল আজাদ।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মো. মেহেদী হাছান সর্দার, অর্থ সম্পাদক মো. হাবীব উল্যাহ, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস, রেজাউল করিম নয়ন এবং সদস্য মেহেদী হাছান রিমেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরিচিতি সভায় উপজেলা প্রশাসন ও প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সম্পর্কিত খবর