মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮জন

গোলাম সারওয়ার সেলিম : মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দাখিল করেছেন ৮ জন।

গত ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মুহসিন এর নিকট থেকে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত সভাপতি পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন : মোহাম্মদ মজিবুর রহমান সরকার, হাজী মো. লোকমান হোসেন, মোঃ জসিম উদ্দিন প্রধান ও মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ( ভিপি জাহাঙ্গীর)।

সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন।তারা হলেন গণেশ ভৌমিক, মো: মোতালেব হোসেন রাজু, সারোয়ার ফরাজী,কালাম বেপারী, মানিক সওদাগর, সাইফুল ইসলাম লিংকন। সাধারণ সম্পাদক পদে সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন, মো. ফয়সাল সরকার, খোরশেদ আলম মন্টু, মেহেদী হাসান মহসিন, ফারুকুল ইসলাম ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংগ্রহ করেছেন দুইজন। তারা হলেন আনোয়ার হোসেন হান্নান,লুৎফর রহমান জাকির।

সাংগঠনিক সম্পাদক পদে তিনজন সংগ্রহ করেছেন। তারা হলেন হাসান মাহমুদ, মো. নজরুল ইসলাম সবুজ,জুম্মন তারেক, কোষাধক্ষ পদে দুইজন সংগ্রহ করেছেন। তারা হলেন কামাল বেপারী ও সাখাওয়াত হোসেন কাজী। হিসাব নিরীক্ষক পদে দুইজন সংগ্রহ করেছেন। তারা হলেন মমতা রাসেল ও রেজাউল করীম।সমাজকল্যাণ পদে একজন, তিনি হলেন মেহেদী হাসান।
ক্রীড়া সম্পাদক পদে দুইজন। তারা হলেন আলমার প্রধান ও জুয়েল হোসাইন।
সাংস্কৃতিক সম্পাদক পদে শাহজালাল।

দপ্তর সম্পাদক পদে হানিফ প্রধান,প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিক ও সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির এবং সদস্য পদে ৬ জন।তারা হলেন সজীব দেওয়ান, মিনহাজ হোসেন মিনার, জসিম উদ্দিন বাচ্চু, মোহাম্মদ মনির হোসেন, মোতালেব হোসেন গাজী ও সঞ্জয় ঘোষ।

মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। সহসভাপতি পদে গণেশ ভৌমিক, কালান বেপারী, সাধারণ সম্পাদক পদে ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জুম্মন তারেক, ক্রীড়া সম্পাদক পদে জুয়েল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহজালাল, সাধারণ সদস্য পদে প্রদীপ দেওয়ান জসিম উদ্দিন বাচ্চু।

সম্পর্কিত খবর