মতলব দক্ষিণে বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম সেলিম, উপজেলা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সাগর, মতলব পৌর যুবলীগের সদস্য মো. অলি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মো. কাউসার হোসেন এবং মতলব আওয়ামী লীগের সদস্য শাহজালাল।

মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল সরকার বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর