
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্তসহ সাতজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাদক মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার যথাযথভাবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




