কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি মনোনয়ন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের এবং কোষাধ্যক্ষ হয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, কচুয়ার শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন ও কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।

সম্পর্কিত খবর