চাঁদপুরে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির ব্যবস্থাপনায় হুইল চেয়ার বিতরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের ব্যবস্থাপনায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও চলাচলে অক্ষম ব্যক্তিদের হাতে এসব হুইল চেয়ার তুলে দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা স্বাভাবিক চলাচলের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর।

সংশ্লিষ্টরা বলেন, প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাত্রায় সহায়তা করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত খবর