হামানকর্দ্দি নির্বাসী এড. মো: লোকমান খানের দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি গ্রামের হাজী হাবিবুল্লাহ খান বাড়ি নির্বাসী ও শাহতলী বাজারের ব্যবসায়ী দুলাল ডাক্তার এর ছোট ভাই এডভোকেট মো: লোকমান খানের দাফন সম্পন্ন হয়েছে৷

গতকাল ১৭সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ মাগরিব হাজী হাবিবুল্লাহ খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়া।

জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, বিশিষ্ট সমাজসেবক হাফেজ জাকির হোসেন তপদার, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেন, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার, বিএনপি নেতা ও সমাজসেবক মো: মিলন সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হোসেন সরকার, বিএনপি নেতা মো: রতন সরকার, স্থানীয় মো: মালেক খান, ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষক মাওলানা দিদার উল্ল্যা খান, মরহুমের বড় ভাই মো: দেলোয়ার খান (দুলাল ডাক্তার,), ছোট ভাই শাহাদাত খান সহ মুসল্লীগণ৷

১৭সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫২বছর। তিনি মৃত্যুকালে ১ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ
এদিকে, এডভোকেট লোকমান খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।

সম্পর্কিত খবর