ডা. মহাম্মদ ইমরান খানের সর্বোচ্চ নাম্বার পেয়ে ‘ডি-অর্থো’ অর্জন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের নতুন আলিমপাড়া প্রতাপ সাহা রোড নিবাসী ও নতুনবাজার কিছুক্ষণ হোটেলের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবদুর রহিম খানের ছোট ছেলে ডা. মুহাম্মদ ইমরান খান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল ) থেকে অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারী বিষয়ে উচ্চতর ডিগ্রী ‘ডি-অর্থো’ সর্বোচ্চ নাম্বার সহকারে অর্জন করেন।

অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. ইমরান খান চিকিৎসক অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারী বিষয়ে এফসিপিএস ট্রেইনিংও সমাপ্তি করেছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা তিনি।

তিনি বারডেম হাসপাতাল থেকে সিসিডি ডিগ্রি অর্জন করেন। তিনি এফসিপিএস (অর্থোপেডিক্স সার্জারী ) ও (এফপি) সম্পন্নকারী। হাড় ভাংগা, জোড়া, বাত ব্যাথা, হাঁটু ও কোমড় ব্যাথা, মেরুদণ্ড (স্পাইন) ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ এই চিকিৎসক।

সম্পর্কিত খবর