
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সলিম উল্যা সেলিমের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট আশরাফ উদ্দিন নিজান এমপি (লক্ষ্মীপুর-৪)। সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্টদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।




