ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি আলী আজগর সরকার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আহামেদ সরকারের ছোট ভাই ও চাঁদপুর লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মো. আলী আজগর সরকার পায়ের অপারেশনজনিত কারণে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তাঁর শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মো. আলী আজগর সরকারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। সবার কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে পরিবারের সদস্যরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং সম্পূর্ণ আরোগ্য দিয়ে পরিবারের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

সম্পর্কিত খবর