আজ চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে ইসলামী ছাত্র আন্দোলন

চাঁদপুর খবর রিপোর্ট : আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।

সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আহমেদ ফরহাদ স্বাক্ষরিত দাওয়াতনামায় এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), সিনিয়র নায়েবে আমীর : ইসলামী আন্দোলন বাংলাদেশের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি.এম. ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম. জামাল সাকিব, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুবেল।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, চাঁদপুরের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ নূর খান, দ্বীনি সংগঠন চাঁদপুর জেলার ছদর মাওলানা নূরুল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর

জেলা সভাপতি আবুল বাশার তালুকদার এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন। দাওয়াতনামায় বলা হয়েছে, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও তাদের সাফল্যকে সম্মান জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি, আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছে আয়োজক সংগঠন।

সম্পর্কিত খবর