
মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গত আগস্ট মাসের কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও দায়িত্ব পালনে দক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন এসআই হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আগস্ট-২৬ মাসের কর্মদক্ষতার মূল্যায়নে তাকে ফরিদগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান’র উপস্থিতে তার হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ পুপার মুকুর চাকমা।
পুরস্কার গ্রহণের পর এসআই হুমায়ুন কবির বলেন, এই অর্জন আমার একার নয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ সহকর্মী পুলিশ সদস্যদের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি পেয়েছি।




