শনিবার চাঁদপুর সদর ও হাইমচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে আগামী কাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত খবর