চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেবেন শেখ ফরিদ আহম্মেদ মানিক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নতুন বাজারস্থ কমিউনিট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে একজন করে অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও দাখিল স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের আমন্ত্রণপত্র বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

সম্পর্কিত খবর