চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজমের বদলির আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে নরসিংদী পৌরসভায় বদলির আদেশ স্থগিত করা হয়েছে।

ফলে তিনি আপাতত চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন। বিষয়টি গতকাল ৯সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার মোবাইল করে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীকে এ তথ্য নিশ্চিত করেন ।তিনি চাঁদপুর পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন ।

জানা গেছে,একই আদেশে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে চাঁদপুর পৌরসভায় পদায়নের বিষয়টিও স্থগিত হয়েছে বলে জানা গেছে। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত ৩১ আগস্ট এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হয়েছেন বলে গণ্য হবেন। তবে পরবর্তীতে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারকে নরসিংদী পৌরসভায় বদলির আদেশ স্থগিত করা হয়েছে।

সম্পর্কিত খবর