
চাঁদপুরের কৃতি সন্তান নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম সবুজ(৫৬) এর প্রথম জানাজা ও শেষ শ্রদ্ধা চাঁদপুর শহরের রহমতপুর কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল তাঁকে শেষ শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান করেন।
মরহুম মফিজুল ইসলাম সবুজ আল আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের ছোট ভাই।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ময়মনসিংহে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চাঁদপুর শহরের রহমতপুর কলোনি জামে মসজিদে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ঠেটালিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




