চাঁদপুর থিয়েটার ফোরামের নাট্যোৎসবের সফল সমাপ্তি

স্টাফ রিপোটার : নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিন ব্যাপী চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে নাট্যোৎসবের সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুভেচ্ছা পর্ব ও নাটকের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সফল সমাপ্তী হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫ টায় শুভেচ্ছা পর্বের আলোচনা সভায় চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সেক্রেটরী জেনারেল কামাল বায়েজিদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্পাদক ( অর্থ) রফিকউল্যাহ সেলিম ও জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা বেগম চৌধুরী। এ পর্বে চাঁদপুরের গুনি নাট্য শিল্পী মোঃ হানিপ পাটোয়ারী ও আক্রাম খানকে সংবধনার ক্রেস্ট ও উত্তলিয় পরিধান করা হয়।

রাতে নাটক শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। পরে তিনি ১০ দিন ব্যাপী নাট্যোৎসবে অংশ গ্রহন কারি সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রূপালী চম্পকের সার্বিক ব্যবস্হাপনায় ও সহযোগিতায় সপ্তসূর সংগীত একাডেমীর শিল্পীরা।

সব শেষে চাঁদপুরের মৌলিক সমস্যর সচেতনার নাটক জলরূপালী অনন্যা নাট্য গোষ্ঠী মঞ্চস্থ করে।

সম্পর্কিত খবর