
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের সন্তান এক সঙ্গে বেড়ে ওঠা মাহী (২২) ও তাওহীদ (২৪) দুই বন্ধু মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত মাহী ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে ও তাওহীদ মুন্সী বাড়ির মনির হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় কক্সবাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলের লোকজনরা তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুই জনের মৃত ঘোষণা করেন।
তারা আরো জানান, নিহত মাহী ও তাওহীদ ছোটকাল থেকে একসঙ্গে বড় হয়েছে। দুই বন্ধুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদেরকে লাশ ময়নাতদন্তের শেষে নিজ গ্ৰাম সাহারপাড় এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




